• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • খুলনা
  • মাগুরা

৭০০ বছরের প্রেমের স্মৃতি আজও দাঁড়িয়ে চণ্ডীদাস-রজকিনীর ঘাট

মাগুরা প্রতিনিদি
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি : দেশ টিভি
ছবি : দেশ টিভি

প্রেমের গল্প অনেক আছে। তবে শত শত বছর ধরে কোনো জনপদে যে প্রেমের স্মৃতি লোককথা ও লোকঐতিহ্যের অংশ হয়ে টিকে আছে। চণ্ডীদাস-রজকিনীর কাহিনি তারই একটি উদাহরণ। মাগুরার শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের ধোপাখালী গ্রামে স্থানীয় জনশ্রুতি ও লোকঐতিহ্যের সঙ্গে জড়িয়ে আছে তাঁদের প্রায় সাতশ বছরের পুরোনো প্রেমকাহিনি।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয়দের দাবি, চণ্ডীদাস-রজকিনীর স্মৃতিবিজড়িত কথিত ঘাট ও আশপাশের স্থান দীর্ঘদিন ধরে অযত্নে পড়ে রয়েছে। সময়ের সঙ্গে বদলে গেছে নদীর গতিপথ, হারিয়েছে পুরোনো ঘাটের চেহারা। তাদের দাবি, ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক গুরুত্ব যাচাই করে স্থানটি সংরক্ষণ করা হোক এবং সেখানে গড়ে তোলা হোক দৃষ্টিনন্দন ঘাট, স্মৃতিফলক ও পর্যটনকেন্দ্র। মাগুরা জেলা শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে শালিখা উপজেলার ধোপাখালী গ্রাম। স্থানীয়দের কাছে এলাকাটি চণ্ডীদাস-রজকিনী ঘাট ও ‘দুয়া’ নামে পরিচিত। তাদের ভাষ্য, এই স্থানকে ঘিরেই প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রচলিত রয়েছে চণ্ডীদাস ও রজকিনীর প্রেমের কাহিনি।

জনশ্রুতি অনুযায়ী, ঘটনাটি ১৪ শতকের শেষভাগের। চণ্ডীদাস ছিলেন ব্রাহ্মণ পরিবারের সন্তান এবং রজকিনী ছিলেন ধোপা পরিবারের মেয়ে। সামাজিক ও জাতপাতের ব্যবধান থাকা সত্ত্বেও রজকিনীর প্রতি আকৃষ্ট হন চণ্ডীদাস।

প্রচলিত লোককাহিনি অনুযায়ী, দুই পরিবারের বাড়ির মাঝ দিয়ে তখন একটি নদী প্রবাহিত ছিল। রজকিনী নদীর ঘাটে কাপড় ধুতে এলে তাকে দেখার জন্য চণ্ডীদাস মাছ ধরার অজুহাতে নদীর অপর পাড়ে বসে থাকতেন। এভাবে দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়।

লোকমুখে প্রচলিত আছে, প্রায় ১২ বছর ধরে এভাবেই রজকিনীর অপেক্ষায় ছিলেন চণ্ডীদাস। একদিন রজকিনী তাকে প্রশ্ন করেন, ‘বড়শিতে কি মাছ ধরে? উত্তরে চণ্ডীদাস বলেন, দীর্ঘ অপেক্ষার পর এই প্রথম বড়শিতে মাছের টোকা লেগেছে। এরপর তাদের মধ্যে কথোপকথন শুরু হয় এবং গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। তবে জাতপাত ও সামাজিক বাধার কারণে তাদের সম্পর্ক তৎকালীন সমাজে বিরোধিতার মুখে পড়ে বলে স্থানীয়দের দাবি। একপর্যায়ে তারা এলাকা ছেড়ে-ভারতের বাঁকুড়া জেলার ছাতনা এলাকায় চলে যান-এমন কথাও প্রচলিত রয়েছে। পরে তাদের বৃন্দাবনে যাওয়ার কথাও লোকমুখে শোনা যায়। এরপর তাঁদের জীবনের ধারাবাহিক ও নির্ভরযোগ্য তথ্য খুব বেশি পাওয়া যায় না।

বাংলা সাহিত্যের মধ্যযুগের অন্যতম গুরুত্বপূর্ণ কবি চণ্ডীদাসের পরিচয় ও জীবনী নিয়েও গবেষকদের মধ্যে মতভেদ রয়েছে। চণ্ডীদাস নামে একাধিক কবির উল্লেখ পাওয়া যায়। ফলে ধোপাখালীর চণ্ডীদাস-রজকিনীর প্রেমকাহিনির ঐতিহাসিক সত্যতা কতটা এবং কোন অংশ লোককথা-তা নিয়ে আরও গবেষণার প্রয়োজন রয়েছে। তবে স্থানীয় মানুষের কাছে এই কাহিনি দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ একটি লোকঐতিহ্য হিসেবে পরিচিত। তাদের ভাষ্য, বাপ-দাদার কাছ থেকে তাঁরা ছোটবেলা থেকেই চণ্ডীদাস-রজকিনীর গল্প শুনে আসছেন।

সরেজমিনে দেখা যায়, কথিত চণ্ডীদাস-রজকিনী ঘাটের আগের সেই পরিবেশ আর নেই। সময়ের সঙ্গে বদলে গেছে নদীর গতিপথ। একসময়কার নদী ও ঘাটের জায়গায় এখন জলধারা ও নিচু জমি রয়েছে। স্থানীয়ভাবে ‘দুয়া’ নামে পরিচিত স্থানটিকেই চণ্ডীদাসের কথিত মাছ ধরার স্থান হিসেবে দেখানো হয়।

একই সঙ্গে জায়গাটির ঐতিহ্য ধরে রাখতে একটি পাকা ঘাট, স্মৃতিফলক, বসার স্থান, হাঁটার পথ ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ করা হলে এটি মাগুরার অন্যতম সাংস্কৃতিক পর্যটনকেন্দ্র হয়ে উঠতে পারে।

আরও পড়ুন

রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত

স্থানীয় বাসিন্দারা বলছেন, চণ্ডীদাস-রজকিনীর প্রেমকাহিনি ইতিহাসের কতটা এবং লোকশ্রুতির কতটা-তা গবেষণার মাধ্যমে স্পষ্ট করা প্রয়োজন। পাশাপাশি গবেষণার ফল ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় নিয়ে স্থানটি সংরক্ষণ করা হলে নতুন প্রজন্ম এই লোকঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পাবে। তাদের প্রত্যাশা, হারিয়ে যাওয়ার আগেই চণ্ডীদাস-রজকিনীর স্মৃতিবিজড়িত স্থানটি সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেবে প্রশাসন ও প্রত্নতত্ত্ব অধিদপ্তর।

এ বিষয়ে মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, চণ্ডীদাস-রজকিনীর ঘটনা মাগুরার সঙ্গে সম্পৃক্ত। তাদের স্মৃতি সংরক্ষণে তেমন কিছু নেই। আমরা বিষয়টি নিয়ে কাজ করব।

কে

  • প্রেম
  • গল্প
  • ঘাট
এ সম্পর্কিত আরও খবর
প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় তরুণী, পরিবারে চাঞ্চল্য
প্রেমের টানে মাদারীপুর থেকে মাগুরায় তরুণী, পরিবারে চাঞ্চল্য
কথিত প্রেমিকের মারধরে যৌনকর্মীর মৃত্যু!
কথিত প্রেমিকের মারধরে যৌনকর্মীর মৃত্যু!
ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী
ব্যক্তিগত জীবন ও সম্পর্ক নিয়ে মুখ খুললেন শ্রাবন্তী
দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
দেশে ৫৮ হাজারের বেশি চিকিৎসকের ঘাটতি রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X